শিয়ালের আক্রমণে শিশু ক্ষতবিক্ষত: লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের ভাংনাদি গ্রামের বিলের পাড় থেকে এক নবজাতকের ক্ষতবিক্ষত ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ভাংনাদি গ্রামের নয়ন মিয়া মাছ ধরার জন্য বিলে যাওয়ার সময় বিলের পাড়ে একটি শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ রাত দশটার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । শুক্রবার ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের আলামত সংগ্রহের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে মৃতদেহটি প্রেরণ করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার এস আই ও দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, শিয়ালের আক্রমণে শিশুর লাশটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের জন্য আলামত সংগ্রহ করতে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

উদ্ধারকৃত ছেলে শিশুর মৃতদেহটি বুধবার সকালে কটিয়াদি রেঁনেসা ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতকের লাশ কি না তা নির্ণয়নের জন্য ডিএনএ টেস্ট করার জন্য আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী পদপে নেয়া হবে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর