কাদিয়ানীরা ইংরেজ দালাল ,বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান মুসলমানদেশে কাদিয়ানীরা থাকতে পারে না । মিশর,সিরিয়াসহ বিশ্বের অন্যান্য মুসলামানদেশে কাদিয়ানীদের কাফের ঘোষনা করা হয়েছে আমি সরকারের প্রতি অনুরোধ করবো অবিলম্বে সরকারী ভাবে, রাষ্টীয় ভাবে সাংবিধানিক ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে।
২৯ নভেম্বর শুক্রবার খতমে নবুওয়াত সংরক্ষন কমিটির বাংলাদেশের আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদীখেিনর কুচিয়মোড়া কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব বাবু নগরী এ কথা বলেন ।
খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি বাংলাদেশের আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মহাসন্মেলনে আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী,রেফাকুল মাদারিসিল আরাবিয়া এর মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস দা.বা.,আল্লামা নূর হোসেন কাশেমী দা.বা.,আল্লামা নুরুল ইসলাম জিহাদী,সিরাজদীথান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম নাহিদ । মুন্সীগঞ্জ ১ আসনের এমপি মাহি বি চৌধুরী সন্মেলনে আলেমদের উদ্দ্রেশ্য করে বলেন,আমার মুন্সীগঞ্জ ১ আসনে ৭০ হাজার যুবক মাদক ব্যবসা এবং মাদকসেবনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা এগিয়ে আসলে তা খুব শীঘ্রই মাদক দমন করা সম্ভব । এর আগে সকাল থেকে ইসলামী জনতা সন্মেলনে যোগ দেয়।
বার্তাবাজার/ডব্লিওএস