আওয়ামী লীগ সরকার মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে বাংলার মানুষ সোনার বাংলার স্বপ্ন দেখে। আওয়ামী লীগ সরকার মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে উন্নয়নের ছোয়া পৌছে দেয়া হবে। প্রতিটি গ্রাম শহরে রুপান্তরিত হবে। আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার মুখের দিকে তাকিয়ে আমাদের বাংলাদেশের মানুষ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মুল্যবোধ নিয়ে রাজনিতি করি। আমরা মানুষের সেবা করতেই রাজনিতি করি। আমরা বিএনপি জামাতের মতো তথাকতিথ চোর, খুনি, যুদ্ধপরাধীদের সাথে আতাত করে রাজনিতি করি না।

শুক্রবার সন্ধায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজারে একটি স্কুল উদ্ভোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিনের সভাপতিত্তে ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদের স ালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি একেএম মোজাম্মেল হক তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ বাচ্চু, তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি আলহাজ মোজ্জামেল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, বিদ্যালয়ের পরিচালক মাহবুবুর রহমান মেরাজ, ইকরামুল হক লালন, ফারুক আহমেদ পলাশ, পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী সোলাইমান কবির, সাধারন সম্পাদক পদপ্রাথী ইকবাল হাসান লতিফসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, অভিভাবক, শিক্ষার্থী ও সুধিজন উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর