শাহজাদপুরে ড্রেজার মেশিন পুড়িয়ে দিলেন ইউএনও

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার আরকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা।

আদালত সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার খুকনি ইউনিয়নের আরকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে উপজেলার খুকনি ও জালালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় যমুনা নদীর বালু ড্রেজার দিয়ে উত্তোলন করে আসছে। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর