আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রহুল হক বলেন ‘আওয়ামী লীগ কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। তাহলে জঙ্গিবাদ সন্ত্রাস মাথাচাড়া দিতে পারে। তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতিকে আলোকিত পথ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আমরাও কেউই নেতা বা জনপ্রতিনিধি হতে পারতাম না’। তিনি আরও বলেন দলকে সুসংগঠিত করে সবাইকে উন্নয়ন ও জনগনের কল্যাণে কাজ করতে হবে।
ডা. আফম রহুল হক শুক্রবার সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ময়দানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। এতে বিশেষ অতিথির বক্ততা করেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সম্মেলনে হুইপ আল মাহমুদ স্বপন বলেন ‘এক সময় আপনারা জামায়াত বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছেন। এখন আপনারা নিজেদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। আমরা আপনাদের নিরাপত্তা দিতে পারিনি’।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী শেখ মুজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরল ইসলাম প্রমূখ।
প্রথম অধিবশন শেষে বিকালে ২য় অধিবেশনে ফিরোজ আহমেদ স্বপনকে সভাপতি ও মোঃ আলিমুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোঘনা করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস