ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

ময়মনসিংহে সদর উপজেলার মির্জাপুর চরপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হযরত আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত হযরত আলীর মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। নিহত হযরত আলী সদর উপজেলার মির্জাপুর চরপাড়া এলাকার মৃত হামেদ আলীর ছেলে।

নিহতের চাচা তারা মিয়া জানান, গত ১৩ নভেম্বর হযরত আলী নিজ ঘর থেকে বের হয়ে ফজরের নাজাম পড়তে গেলে পথে তার প্রতিপক্ষরা এলোপাথারি কুপিয়ে রেল লাইনে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরো বলেন, হযরত আলীর সাথে তারই চাচাত ভাই শুকুর আলী, সুলতান আলী এবং বাবুল হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও হযরত আলীকে মারধর করে প্রতিপক্ষরা। এ নিয়ে থানায় মামলা হলে আগামী মাসে এ মামলার রায় এর তারিখ ধার্য করেছে আদালত। রায়ের আগেই এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটলো।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে এবং পুলিশ আসামী ধরতে অভিযান শুরু করেছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর