সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে অর্ধ শতাধিক গাছ কর্তন

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক কৃষকের অর্ধ শতাধিক ফলজ ও বনজ গাছ দিনে-দুপুরে কেটে ফেলেছে বলে প্রতিপক্ষদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এতে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক মো. সাইফুল ইসলাম। এ বিষয়ে কৃষক সাইফুল ইসলাম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বহুলী ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামের মো. মোতালেব ওরফে গুটুর পুত্র মো. নাজমুল (২২), মৃত মোয়াজ্জেম’র পুত্র মো. আলম (৩৫) ও মো. আব্দুল লতিফ (৫৫), মৃত তাহের খাঁ এর পুত্র মো. মকবুল, মৃত সাহেদ আলীর পুত্র মো. আবু তালেব (৩৫) এবং মোতালেব ওরফে গুটুর মেয়ের জামাই সামিদুল (৩৫) সহ আরো ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা শুক্রবার সকাল ৯ টার দিকে অবৈধ ভাবে জায়গা দখলের জন্য অর্তকিতভাবে হাতে দা,ছোড়া,লোহার শাবল,কুড়াল কোদাল ইত্যাদি নিয়ে সাইফুল ইসলামের বসতবাড়িতে প্রবেশ করে বাড়ির আঙিনায় লাগানো ৫০/৬০ টি ছোট বড় কাঠালগাছ,জলপাইগাছ,বেলগাছ ও আমগাছ দিনে-দুপুরে কেটে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি করে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে পূর্বে স্থানীয় মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করলেও বাদী ও মোতালেব গং তামেনে নেয়নি।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার এসআই মো. রেজাউল ইসলাম শাহ্ জানান, কৃষক সাইফুল ইসলামের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর