ইউল্যাবে ‘কো-কারিকুলার ফেস্ট’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর কো-কারিকুলার অফিসের তত্ত্বাবধানে “কো-কারিকুলার ফেস্ট” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ২৮ নভেম্বর প্রতি সেমিস্টারের ধারাবাহিকতায় এবারও ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সাড়ম্বর উপস্থিতির মধ্য দিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

“কো-কারিকুলার ফেস্ট” উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এইচ এম জহিরুল হক, কো-কারিকুলার অফিসের পরিচালক মেহদি রাজিব প্রমুখ। অনুষ্ঠানটি উদযাপনের উদ্দেশ্যে ক্যাম্পাসে সকল ক্লাবের পক্ষ থেকে স্টল, নানামুখী ইনডোর গেমস, ঘুড়ি ওড়ানো, নাগরদোলা এবং ঘোড়সওয়ারের ব্যবস্থা করা হয়।

উদ্বোধনের পর ইউল্যাবের বিভিন্ন ক্লাব ও সহশিক্ষা কার্যক্রমের প্রতিনিধিরা মঞ্চে এসে নিজেদের কার্যক্রম সম্পর্কে উপস্থিত দর্শকদের অবহিত করেন। দ্বিতীয় পর্ব শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এতে গান এবং নাচ পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কো-কারিকুলার ফেস্টের প্রধান আকর্ষণ “ওয়ারফেজ” ব্যান্ড সন্ধ্যার পরে মঞ্চে এসে তাদের গানের মাধ্যমে উপস্থিত সকল দর্শককে বিমোহিত ও মুগ্ধ করেন এবং পুরোটা সময় মাতিয়ে রাখেন। সবশেষে দৃষ্টিনন্দন আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে শেষ হয় ফল’২০১৯ সেমিস্টারের কো-কারিকুলার ফেস্ট।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর