গত ২০ই অক্টোবর জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার সংবাদমাধ্যম ও ২১শে অক্টোবর জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকায় “রামগঞ্জে ০৩ মাস পুর্বে কালভার্ট ধ্বসে পড়লেও সংস্কারে উদ্যোগ নেই সংশ্লিষ্টদের ” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ০৭ নং দরবেশপুর ইউপির ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহাগ পাটওয়ারী নিজস্ব অর্থায়নে কালভার্ট সংস্কার উদ্যোগ গ্রহন করেন।
জানা যায় সংবাদ প্রকাশের ১ সপ্তাহের মধ্যে উক্ত কালভার্টের কাজ শুরু করে ১০ দিনের মধ্যে কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উপযুক্ত করে দেওয়া হয়।
আইয়েনগর ওয়ার্ড মেম্বার সোহাগ পাটওয়ারী জানান, আইয়েনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টটি আচমকা ধ্বসে পড়লে আমি বিভিন্ন সময় রামগঞ্জের উর্ধতন কর্মকর্তাদের কাছে জরুরী ভিত্তিতে কালভার্টটি সংস্কার করার জন্য আবেদন করি।কিন্তু কোথাও কোন সন্তোষজনক সাড়া না পেয়ে জনদুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে কালভার্টটির কাজ শেষ করি। এছাড়াও বিভিন্ন সময় রাস্তাঘাট সংস্কারের জন্যও কাজ করে আসছি।সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ চালু আছে।এখনো যে সকল রাস্তা, কালভার্ট, ব্রীজ, শিক্ষা প্রতিষ্ঠান ঝরাঝীর্ন রয়েছে তা সংস্কারের জন্য সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করে আসছি বরাদ্ধ আসলে সকল কিছুর উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ ।
বার্তাবাজার/ডব্লিওএস