লক্ষ্মীপুরে অস্ত্রসহ তিন ডাকাত আটক, অপহৃত জেলে উদ্ধার

লক্ষ্মীপুরে অপহরণ ও মুক্তিপণের দায়ে তিন জলদস্যুকে আটক করেছে পুলিশ। এসময়ে অপহৃত পাঁচ জেলেকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সড়ে ৮ টার দিকে স্থানীয় মজু চৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দের নেতৃত্বে চর রমনী মোহন ইউনিয়নের চরমেঘা এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে একটি দা, দুইটি লাইট, একটি দড়ি, চারটি কিরিচি, একটি লাঠি ও একটি হ্যাজাক লাইট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, ভোলা জেলার চরজঙ্গলা এলাকার হানিফ মিয়ার ছেলে কামাল (৩৫), রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাকির হোসেন (২১) ও একই এলাকার ছায়েদ মিয়ার ছেলে শিপন (২০)।

এঘটনায় তিন জলদস্যুদের বিরুদ্ধে নিয়মিত মামলার হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হযেছে বলে জানান লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ একেএম আজিজুর রহমান মিয়া।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর