চট্টগ্রামে অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করে চট্টগ্রাম সদরঘাট থানা পুলিশ। আজ শুক্রবার (২৯ নভেম্বর) ভোররাতে সদরঘাট থানাধীন কলেজিয়েট স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোহাম্মদ নাসির (৩০) নামক এক ছিনতাইকারীকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ সহ আটক করে পুলিশ।

গ্রেফতার মোহাম্মদ নাসির চাঁদপুর জেলার কচুয়া এলাকার আবদুল মালেকের ছেলে একজন পেশাদার ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি বলে জানান, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফজলুর রহমান ফারুকী।

তিনি আরো বলেন, ছিনতাইতারী নাসিরের বিরুদ্ধে নিয়মিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর