বিএনপির কেন্দ্রীয় কমিটির ৩ নেতা আটক

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোরারফ হোসেনসহ দলটির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আটকের খবর শুনেছি। তবে এখনও বিস্তারিত কিছু জানি না। খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, তিনজনকে আটক করা হয়েছে। দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আটক তিনজন দলবল নিয়ে কোনো অরাজকতা ঘটাতে পারে। সেজন্য তাদের আটক করা হয়।

সম্প্রতি হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর