চাকরি হারিয়েছেন ঢাবির পাঁচ শিক্ষক

শিক্ষা ছুটিতে বিদেশে অবস্থান ও বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ না রাখার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। খবরটি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ওই শিক্ষকরা হলেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।

ঢাবি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ওইসব শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু, তারা নির্দিষ্ট সময়ে ফিরে আসেননি। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে না চললে কারও এখানে থাকা উচিত নয়।’

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর