আওয়ামীলীগ না থাকলে বাঙালী জাতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আওয়ামীলীগের রাজনীতিকে শক্তিশালী করতে সৎ ও যোগ্য ব্যক্তিদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, জঙ্গিবাদ দেশে থাকবে না। দেশ আরও উন্নত হবে।
পাবনার বেড়া উপজেলায় আওয়ামীলীগ মাশুমদিয়া ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পাবনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাড শামসুল হক টুকু এসব কথা বলেন।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে আজ শুক্রবার সকাল ১০টায় মাশুমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল হক’র সভাপতিত্বে ফকিরাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন বেড়া আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ মোঃ আব্দুল বাতেন।
এ সময় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। এছাড়া বেড়া উপজেলার সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বার্তাবাজার/এমকে