নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উলুয়াকান্দা গ্রামের উব্দাখালি নদীর সংযুক্ত উলুয়াকান্দা খাল থেকে গতকাল বুধবার সন্ধ্যায় বস্তাবন্দী অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে গ্রামের লোকজন উব্দাখালি নদীর সাথে সংযুক্ত উলুয়াকান্দা খালের তীরবর্তী স্থানে বস্তা ভরা কঙ্কাল দেখতে পান। পরে তারা কলমাকান্দা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা থানার ওসি মো: মাজহারুল করিম জানান, ওই কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন এবং প্লাস্টিকের বস্তাটিও ছেঁড়া। এটি নারী না পুরুষের কঙ্কাল তা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এই কঙ্কালটি অনেক দিন আগে
বার্তাবাজার/এইচ.আর