প্রধানমন্ত্রীকে ফোন করেছে প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে: ইহসানুল করিম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে। ফোনে দুই নেতা কুশল বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন।

তিনি বলেন, হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর