বিএনপি নেতা এবিএম মোশাররফ আটক

বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে আটক করা হয়েছে।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবে ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের এক অনুষ্ঠানে যোগদান শেষে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।

মোশাররফকে আটকের ব্যাপারে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর