কুবির সমাবর্তনের ২ হাজারের অধিক গ্রাজুয়েট নিবন্ধন, সময়সীমা শনিবার শেষ

সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে শনিবার (৩০ নভেম্বর)। শুক্রবার সকাল পর্যন্ত ২ হাজারের অধিক গ্রাজুয়েট নিবন্ধন করেছেন। নিবন্ধনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে না।

প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আব্দুল হামিদ উপস্থিত থাকবেন।

এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ (২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ) থেকে অষ্টম ব্যাচ (২০১৩-২০১৪) পর্যন্ত স্নাতক পর্যায়ের এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম ব্যাচ থেকে ষষ্ঠ ব্যাচ (২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ) পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে সমাবর্তন সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে প্রস্তুতি। সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ২৪ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণ করা গ্রাজুয়েটদের উপহার সামগ্রী হিসেবে ব্যাগ, সমাবর্তনের গাউন (ফেরতযোগ্য), ক্যাপ, টাই, মগ, কলম, সুভ্যিনিয়র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সমাবর্তনের নিবন্ধনের সময়সীমার বিষয়টি জানতে চাইলে রেজিস্ট্রার(অতিরিক্ত দায়িত্ব) ড. মোঃ আবু তাহের বলেন ‘‘সমার্বতনের নিবন্ধন পূর্বনির্ধারিত(৩০ নভেম্বর)সময়ের মধ্যে শেষ করতে হবে ,নিবন্ধনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে না”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর