ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্র বানা এলাকায় কিছু অসাধু মৎস ব্যবসায়ী মধুমতি নদীতে অবৈধ বাঁশের বাঁধ দিয়ে পানির স্রোতকে বাঁধাগ্রস্ত করে নদীতে মাছ শিকার করে আসছিল।ফলে সেখানে ব্যাহত হচ্ছিল নৌযান চলাচল।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ১২শ’ মিটার বাঁধ উচ্ছেদ ও একই স্থান থেকে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

পরে উদ্ধারকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ।অভিযানের সংবাদ পেয়ে বাঁধ নির্মাণকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, গোপালগঞ্জের সিদ্দিক সরকার,লোহাগড়ার বাগান কাজী ও সাধন বিশ্বাস দীর্ঘদিন ধরে নদীতে এ অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করতেন।
বার্তাবাজার/এমকে