পেঁয়াজ ২০০ থেকে ২১০ টাকা

চীন, মিশর ও পাকিস্তান থেকে আমদানীকরা পেঁয়াজের দাম কিছুটা কমলেও রাজধানীর বাজারগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকা পর্যন্ত। চীন ও মিশর থেকে আসা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি এবং পাকিস্তানী পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে।

এদিকে, বাজারে শীতকালীন শাকসবজি রয়েছে প্রচুর। তবে বিক্রি হচ্ছে চড়া দামে। গত দুই সপ্তাহ ধরে রাজধানীতে চালের দাম কেজি প্রতি কয়েক টাকা বেশি দরে বিক্রি হলেও আজ চালের বাজার স্থিতিশীল রয়েছে। বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর