বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের দুটি হলে র্যাগিং-এ জড়িত থাকার দায়ে নয় শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে এই নয় জনকে বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতর ও বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন৷ বৃহস্পতিবার বিকালে উপাচার্যের কার্যালয়ে এই সিদ্ধান্ত হয়। বিভিন্ন মেয়াদে অ্যাকাডেমিক কার্যক্রম এবং হল থেকে আজীবন বহিষ্কার হওয়া নয় শিক্ষার্থী হলেন– সব্যসাচী দাস দিব্য, সৌমিত্র লাহিড়ী, প্লাবন চৌধুরী, নাহিদ আহমেদ, অর্ণব চৌধুরী, মো. ফরহাদ হোসেন, মো. মোবাশ্বের হোসেন শান্ত, এএসএম মাহাদী হাসান, আকিব হাসান রাফিন৷
এছাড়া, বিভিন্ন সময়ে র্যাগিং-এ জড়িত থাকার দায়ে আরও ১৭ শিক্ষার্থীকে হল থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং চারজনকে সতর্ক করা হয়েছে৷
বার্তাবাজার/কে.জে.পি