রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একাদশ সমাবর্তনের মূল অনুষ্ঠানের পর দর্শকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশীদ আলম ও জিনিয়া জাফরিন লুইপা। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন রাবি উপাচার্য এম আব্দুস সোবহান।
তিনি বলেন, প্রতি বছরেরমত এবারও সমাবর্তনের মূল অনুষ্ঠানের পর থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা। এখানে থাকছে পুরোনো যুগের প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশীদ আলম ও আধুনিক যুগের আলোচিত শিল্পী লুইপা। সমাবর্তন শেষে দর্শকদের জন্য উন্মক্ত থাকবে এই অনুষ্ঠান। সেখানে সমাবর্তনে অংশগ্রহনকারীসহ রাবির সকল শিক্ষার্থীরা উপভোগ করবে।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েট।
বার্তাবাজার/ডব্লিওএস