বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী আলীম-আলী

ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল আলীম এবং সাধারণ সম্পাদক আহম্মদ আলী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার নয়াচর নবীন সংঘ খেলার মাঠে অনুষ্ঠিত বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে ওই দুইজন নির্বাচিত হন। এছাড়া মজিবর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এর উপস্থিতিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও বালিয়া ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেন, সানোরা ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর