জব্দকৃত ইজিবাইক বেচে দিলেন দুই পুলিশ কর্মকর্তা

জব্দকৃত ইজিবাইক বেচে দিলেন দুই পুলিশ কর্মকর্তা। ডাকাতদের কাছ থেকে জব্দকৃত ইজিবাইক বিক্রির ঘটনায় ঢাকার ধামরাইয়ের দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, গত ২৭ সেপ্টেম্বর ধামরাইয়ের তিনটি বাড়িতে ডাকাতি হয়। এসময় তাদের ছুরিকাঘাতে নিহত হয় রমজান নামে এক স্কুলছাত্র।

পরে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। ডাকাতিতে ব্যবহৃত ৩টি ইজিবাইক জব্দ করে পুলিশ।

সম্প্রতি ইজিবাইকগুলো বিক্রির অভিযোগ ওঠে কাউলীপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম ফজলুল হক ও সহকারী উপপরিদর্শক শামীমের বিরুদ্ধে।তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ সুপার।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর