রাবি’র সমাবর্তনে পরিবারের সদস্যদের নিয়ে ক্যাম্পাসে ঢুকতে পারবেন গ্র্যাজুয়েটরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আসন্ন একাদশ সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা কর্মসূচি হাতে নেয়া হয়েছ৷ সমাবর্তন ঘিরে প্রায় সব ধরনের প্রস্তুতিও শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তবে সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হলেও পরিবারের সদস্যদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে গ্র্যাজুয়েটরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদকে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান।

বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পরিকল্পনা উল্লেখ করে তিনি বলেন, গ্র্যাজুয়েটদের সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। তারা দুপুর ১ টা পর্যন্ত প্রবেশ করতে পারবে। তাদের দুপুরের খাওয়া স্টেডিয়ামের ভিতরেই ব্যবস্থা করা হবে। আমন্ত্রিত অতিথিরা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্র্যাজুয়েটদের সাথে অতিথি যারা আসবে তারা সবাই ক্যাম্পাসে অবস্থান করতে পারবে। আর হলেও রাখতে পারবে। শুধুমাত্র রাষ্ট্রেপতি থাকাকালীন দুপুর ২:৩০ টা থেকে তাদের হলে অবস্থান করতে হবে। সেসময় ক্যাম্পাস এসএসএফ নিয়ন্ত্রন করবে।

উল্লেখ্য, রাবির এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৩ হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েট।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর