সিরাজদিখানে যমুনা ব্যাংকেরশাখা শুভ উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যমুনা ব্যাংকের ১৩৭ তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার শিকদার ম্যানশন সামনে আনুষ্ঠানিক ভাবে যমুনা ব্যাংক সিরাজদিখান শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেড এর ফাউন্ডেশন ও নির্বাহী কমিটির চেয়রাম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

যমুনা ব্যাংক লিমিডেট এর ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ এর পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম মুশার্রফ হুসাইন, কানুতোষ মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈনুল হাসান নাহিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড.আবুল কাশেম মিয়া, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম. সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, সিরাজদিখান বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান শিকদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার। এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর