ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হাইকোর্টের গেট থেকে গ্রেপ্তার করা হয়। রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ মামলার এজাহার ভুক্ত আসামী। এর আগে বিএনপির যুগ্মমহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর