জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে তেশ জুগে যখন আন্দোলন চলছে ঠিক তখনই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ গোটা দেশে এনআরসি চালু করার পক্ষে প্রশ্ন করে চলেছেন।
তিনি বলেছেন, পৃথিবীর কোনও দেশই অনুপ্রবেশকারীদের বসবাস করতে দেয় না, ভারতও দেবে না। এনআরসি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এই অনঢ় মনোভাবের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীসহ বিরোধী দলগুলি পাল্টা হুমকি দিয়েছেন যে, কিছুতেই নাগরিকপঞ্জি চালু করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশের বৈধ নাগরিকদের সরকারি তালিকা থাকা প্রয়োজন।
মোদী সরকার এ বিষয়ে বদ্ধপরিকর। অমিত শাহর মতে, সময় এসেছে এই ধাঁচের একটি তালিকা তৈরির। এই তালিকায় যাঁরা থাকবেন, শুধু তাঁরাই ভোট দিতে পারবেন। দেশের বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার থাকবে শুধু তাঁদেরই। ইতিমধ্যেই এই কাজে অনেক দেরি হয়ে গিয়েছে।