দেশে প্রতিনিয়ত প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠছে। তাদের বিস্ত্রিত বিশাল নেটওয়ার্ক এখন সব শহরে দেখা যাচ্ছে। ঠিক এমনি মন্ত্রণালয়ে চাকরি দেয়ার লোভ দেখিয়ে নয় লক্ষ ত্রিশ হাজার টাকা নিয়ে লাপাত্তা হওয়ার সময় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের জালে আটক এক প্রতরাক চক্রের সদস্য।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দর্শনা বাজার থেকে প্রতারক চক্রের সদস্যকে আটক করে পুলিশ। আটকের পর ওই প্রতারক চক্রের সদস্যকে টাকা দেওয়া চাকরি প্রতাশী দুই ছাত্রকে উদ্ধার করে পুলিশ। আটককৃত প্রতারক চক্রের সদস্যর নাম শাহাজাহান আলী (৩৫)। তিনি প গড় তোড়িয়া গ্রামের মুত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ জানায়, দামুড়হুদা চন্ডিপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের দুই ছেলে বাদশা (১৬) ও হাকিম (১৮) দুই ভাই। তারা পড়াশোনা করার ফাঁকে মাস ছয়েক আগে তাদের পরিচয় হয় প্রতারক শাহাজাহানের সাথে। সে সময় ওই প্রতারক সদস্য দুই ভাইকে মন্ত্রণালয়ে চাকরি দেয়ার লোভ দেখায়।
এজন্য মোটা অংকের টাকা দাবি করে চাকরি নিতে হবে বলে জানান শাহাজাহান। ছেলেদের কথা শুনে গ্রামের কৃষক রফিকুল তার মাঠের চাষের জমি, বাড়ির গাভী বিক্রি করে নয় লক্ষ ত্রিশ হাজার টাকা জোগাড় করে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পৃলিশ জানতে পারে ওই প্রতারক সদস্য টাকা নিয়ে চাকরি প্রত্যাশী ওই দুই ছাত্রকে নিয়ে ঢাকায় যাবার উদ্দেশ্য দর্শনা বাজারে অবস্থান করছে।
গোয়েন্দা পুলিশের সদস্যরা তৎপর থাকায় কৌশলে দর্শনা বাজার থেকে টাকা সহ ওই প্রতারক সদস্যকে আটক করে। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এস আই খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রতারক সদস্য শাহাজাহান এর আগেও প্রতারণার শিকার ওই দুই ছাত্রের পিতার কাছে থেকে চাকরি দেবার কথা বলে টাকা নেন।
বার্তাবাজার/এমকে