ঝিনাইদহের হরিনাকুন্ডুতে প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে শেরআলী প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস।

বুধবার বিকেলে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ ও নতুন বিদ্যালয় ভবনের অনুষ্ঠানিক অবকাঠামোগত কাজ শুরু হয়।

এসময় প্রধান অতিথি প্রতিবন্ধী শিশুদের প্রতি মানবিক আচরণ করাসহ বর্তমান সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর