পাবনা ২৩৫ কেজি গাঁজা জীপ গাড়িসহ মাদক ব্যবসায়ীকে আটক কয়েছে র্যাব। দিবাগত রাত রাত আড়াইটার দিকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় একটি জীপ গাড়ি তল্লাশি চালিয়ে ২৩৫ কেজি গাঁজাসহ জীপ আটক করে র্যাব।
আটক কৃতরা হলেন কুরিগ্রাম জেলার ফুলবাড়ি পূর্বফুলমতি গ্রামের মৃত তোফাজ্জার হোসেনের ছেলে মোঃ মাহাফুজার রহমান(৩৯)। একই জেলার মোঃ হায়দার আলীর ছেলে মোঃ জুয়েল রানা (২৮)।
দীর্ঘদিন যাবত অবৈধ গাঁজা নিজেদের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের করে আসছিলো পাবনার বিভিন্ন স্থানে।
এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
বার্তাবাজার/এমকে