বগুড়ায় ককটেল ও বিদেশী পিস্তলসহ আটক ১

বগুড়ায় কক‌টেল ও বিদেশী পিস্তলসহ তৌহিদুল ইসলাম সোহেল না‌মের এক সন্ত্রাসী‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে জেলা পু‌লিশ। বৃহস্প‌তিবার বেলা সাড়ে ১২ টার দি‌কে শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকা থে‌কে তা‌কে অাটক করা হয়। এসময় তার কা‌ছে থাকা একটি বিদেশি পিস্তল, ২ টি দেশীয় তৈরী শটগান, ৬ টি চাপাতি,২টি ককটেল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়ে‌ছে।

বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহেল বগুড়া শহরের চিহ্নিত সন্ত্রাসী।গোপন সংবাদের ভিত্তিতে তাকে অাটক করা হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর