ভারতের হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করার বিষয়টি জানা না থাকায় পূর্ব প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি-কৃষিমন্ত্রী।
র্যাব-পুলিশ অথবা প্রশাসন দিয়ে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে না। পেঁয়াজের দাম স্বাভাবিক করতে হলে চাহিদা অনুযায়ী পেঁয়াজ আমদানি করার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।বৃহস্পতিবার সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে এটি জানা না থাকায়, পূর্ব প্রস্ততি ছিল না।
কৃষকদের ধানের মূল্য নিশ্চিত করা সম্পর্কে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষকরা বাজারে ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, এজন্য ৬ লাখ টন ধান কেনা শুরু করেছে সরকার। প্রান্তিক চাষিরা যেন ধানের ন্যায্য মূল্য পান, সে জন্য এবার অ্যাপসের মাধ্যমে ধান কিনছে সরকার।’
বার্তাবাজার/কে.জে.পি