পঞ্চগড়ে ইজিবাইক (অটো) ও ট্রাক্টরের সংঘর্ষে জাহেরা খাতুন (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে, এসময় আহত হয়েছে নিহতের স্বামীসহ ইজিবাইকের অপর ৪ আরোহী।
গতকাল বুধবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইতপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহেরা ওই ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী। আহতরা হলেন, ফুটকিপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে ও নিহত জাহেরার স্বামী মজিবর রহমান (৫৫), একই এলাকার আব্দুল সাত্তারের ছেলে জসিম উদ্দন (৪০), সিংপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩৩), সায়েব বাজার এলাকার আলমের ছেলে নয়ন ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়ে কাজ শেষে ইজিবাইক করে ৫-৬ জন হাড়িভাসা যাওয়ার সময় অপর দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর তাদের ইজিবাইকে ধাক্কায় দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জাহেরা খাতুন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। তবে নয়নের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুর মেডিকেলে (রমেক) প্রেরণ করা হয়।
পঞ্চগড় সদর থানার এসআই ফিরোজ আলম সড়ক দূর্ঘটনায় ১জন নারীর নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাবাজার/এমকে