সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারুণ্যের বলিষ্ঠ কন্ঠস্বর ছাত্রনেতা মো. তারিকুজ্জামান লিয়ন।
বুধবার (২৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্রাচার্য এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
লিয়ন সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের সাংগঠনিক পদে নির্বাচিত হওয়ায় তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সিরাজগঞ্জ জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্রাচার্য, জেলা শাখার সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।
আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাবো।
নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. তারিকুজ্জামান লিয়ন কামারখন্দ উপজেলার
কৃতি সন্তান। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের গত কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
বার্তাবাজার/এমকে