দুর্নীতির মামলায় খালেদার জামিনের পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি হয়।

এদিকে শুনানিকে কেন্দ্র করে হাইকোর্ট ও আদালতের প্রবেশ গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

শুনানিতে প্রধান বিচারপতি জানান, হাইকোর্টের গেটে মিছিল হয়েছে, গাড়ি ভাঙচুরের কারণে আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের রায়ে বেগম জিয়া কারাগারে রয়েছেন।

গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় চৌদ্দশ’ এক পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর