সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিরাজগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের আংশিক কমিটি গঠনের দেড় বছরের মাথায় ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৭ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্রাচার্য এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে ৫৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ ও সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন স্থান পেয়েছেন বলেও জানান জেলা ছাত্রলীগের এই নেতা।

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন আহসান হাবিব খোকা’কে সভাপতি ও আব্দুল্লাহ বিন আহম্মেদ’কে সাধারণ সম্পাদক করে সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর