এমপি লিটন হত্যা মামলার রায় আজ

গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের চাঞ্চল্যকর হত্যা মামলার রায় আজ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

গত ৩১ অক্টোবর এ মামলার ৫৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ১৮ ও ১৯ নভেম্বর দুইদিন রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে ২৮ নভেম্বর রায়ের দিন ধার্য করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

রায়ে লিটনকে হত্যায় অভিযুক্ত প্রধান আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাদের খানসহ অন্য আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন তার স্বজনরা।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।

ঘটনার তদন্তশেষে ২০১৭ সালের ৩০ এপ্রিল এ ঘটনায় আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে প্রধান আসামি কাদের খান, তার পিএস শামছুজ্জোহা, গাড়িচালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা কারাগারে আছেন। এছাড়া, চন্দন কুমার নামে এক আসামি ভারতে পালিয়ে গেছেন। আর কারাগারে মারা গেছেন সুবল চন্দ নামে একজন।

লিটন হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় গত ১১ এপ্রিল আবদুল কাদের খানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর