কাজী পিকু সম্পাদিত তুমিই ধ্রুবতারা গ্রন্থের পাঠ উন্মোচন ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বুধবার সন্ধায় কাজী পিকু সম্পাদিত তুমিই ধ্রুবতারা বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন পাগলা কানাই একাডেমি ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল আলম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মাহমুদ হাসান টিপু, সিও নির্বাহী পরিচালক জনাব সামছুল আলম, ঝিনাইদহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জনাব শান্ত জোয়ার্দ্দার। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ড.তপন কুমার গাঙ্গুলী সহকারী অধ্যাপক , ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ যশোর ও শেখ ওয়াসিকুর রহমান সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইদহ সদর উপজেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম রায়হান, সভাপতি ঝিনাইদহ প্রেসক্লাব । পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক বাবুল আক্তার লাল্টু।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর