কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলহাজ্ব আফছার আলী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে ।
তিনি রাজারহাট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ এনামুল হকের শ্বশুর ।
২৭ নভেম্বর ,বুধবার, বিকেলের দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়সুত্রে জানা যায়, উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামের আলহাজ্ব আফছার আলীর বাড়ীর পাশে দুপুর ৩টার দিকে বিদ্যুতের খুঁটি থেকে ডিস লাইন ছিড়ে পড়ে। তিনি ওই ডিস লাইন সরিয়ে নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ,পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর লাশ একনজর দেখতে লোকজন ছুটে আসে।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এনামুল হক নিশ্চিত করেছেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বার্তাবাজার/ডব্লিওএস