স্বপ্ন সিঁড়ি বয়েজ ক্লাবের উদ্যোগে আজিমুশশান মিলাদ মাহফিল

পরম ভক্তি ও শ্রদ্ধার সাথে সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হলো চট্টগ্রামের কদমতলী ‘স্বপ্ন সিঁড়ি বয়েজ ক্লাব’ কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আয়োজিত আজিমুশশান নুরানি মিলাদ মাহফিল ২০১৯ ইংরেজি।

আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) এশার নামাজের পর চট্টগ্রামের কদমতলীস্থ জান সুপার মার্কেট সংলগ্ন সড়কে মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের প্রাথমিক সূচনা করেন ফেনী জেলার রিসাতুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল তারেক রহমান।

উল্লেখ্য, চট্টগ্রামের অন্যতম বানিজ্যিক এলাকা কদমতলীর ৩১ জন কর্মজীবি যুবকের সমন্বয়ে গঠিত যুব সংগঠন ‘স্বপ্ন সিঁড়ি বয়েজ ক্লাব’ প্রতি বছর অতি ভক্তি ও শ্রদ্ধার সাথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে বিরাট ওয়াজ ও মাহফিলের আয়োজন করে। সংগঠনের সদস্যদের নিজস্ব বেতন হতে জমানো অর্থ দিয়ে গঠিত তহবিল এবং ইসলাম প্রিয়-নবী প্রেমী স্থানীয় এলকাবাসী ও শুভাকাঙ্খীদের আর্থিক সাহায্য সহযোগিতায় এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৭ নভেম্বর) বাদে এশা শুরু হয় ওয়াজ মাহফিলের মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের শুরুতে বিশেষ আলোচক হিসেবে ইসলামিক বক্তব্য রাখেন কদমতলী বায়তুল জান্নাত মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আবু তৈয়ব ও কদমতলী রওশন মসজিদের খতিব জনাব ইসমাইল হানাফি।
এরপর ওয়াজ করেন চট্টগ্রামের অন্যতম প্রিয় ও পরিচিত বক্তা এবং চ্যানেল নাইন ও এটিএন বাংলা টিভির নিয়মিত ইসলামিক আলোচক শরীয়ত উল্লাহ আল হুসাইনি।

সবশেষে প্রধান বক্তা হিসেবে আলোচনা শুরু করেন দেশ বরেণ্য প্রখ্যাত আলেম মাওলানা মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী।

বক্তব্যে সকল আলেম ওলামাগণ ইসলাম তথা শান্তি ধর্মের গুরুত্ব আলোচনা করে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামের জীবনার্দশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

ওয়াজ মাহফিল আয়োজনের মূল উদ্যাক্তা স্বপ্ন সিঁড়ি বয়েজ ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাহফিল আয়োজক কমিটির আহবায়ক মোহাম্মদ রিপন, সচিব মোহাম্মদ ইমন, যুগ্ম আহবায়ক রবি চৌধুরী সহ সদস্য সুজন, মনির, ফারুক, কাওসার, হোসেন, মোহাম্মদ রাসেল, রাসেল আহমদ, রাসেল, আহমেদ, কাশফি, হাসান, সাজন, আরমান, বাদশা, সাদ্দাম, নাজিম, অনিক, ইমরান, সোহেল, বেলাল, আফসার, এমরান, মোহাম্মদ সাহিল, আল আমিন।

এছাড়াও ইসলাম ধর্ম ও নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুব সমাজের আয়োজিত এমন সুস্থ সুন্দর আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, কদমতলী মহল্লা কমিটির মুখ্য সর্দ্দার জনাব আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জু, উপ সর্দ্দার (বিচার) আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, উপ সর্দ্দার (প্রশাসন) আলহাজ্ব শুক্কুর আহমদ, মোহাম্মদ নুরুল আফসার, হাজ্বী জসিমুল হুদা, জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মামুনুল ইসলাম মামুনের ছোট ভাই মারুফুল হক মারুফ, সোহেল আহমদ, নুরুল হক তানভীর, রাসেল আরাফাত, রুবেল সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর