যশোর শার্শা রুদ্রপুর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি:-যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর বাজার থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ মহিউদ্দিন লাল্টু (২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার(২৭শে নভেম্বর)রাতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ রুদ্রপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী মহিউদ্দিন লাল্টু(২৩)হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাংগা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত এস আই আঃ রহিম বার্তা বাজারকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,এসআই আঃ রহিম, এএসআই আকবার ও এএসআই মাসুদ সংগীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রুদ্রপুর বাজারে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মহিউদ্দিন লাল্টুকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।আটক আসামির বিরুদ্ধে শার্শা থানায় একটি মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস