কুবির প্রথম সমাবর্তনের প্রস্তুতি

প্রতিষ্ঠার ১৩ বছর পর আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ আব্দুল হামিদ উপস্থিত থাকবেন। এই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ (২০০৬-২০০৭ শিক্ষাবর্ষ) থেকে অষ্টম ব্যাচ (২০১৩-২০১৪) পর্যন্ত স্নাতক পর্যায়ের এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম ব্যাচ থেকে ষষ্ঠ ব্যাচ (২০১৫-২০১৬ শিক্ষাবর্ষ) পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

এদিকে সমাবর্তন সুষ্ঠভাবে সম্পূর্ণ করার জন্য বিশ্ববিদ্যালয়ে চলছে পুরোদমে প্রস্তুতি। সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ২৪ টি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণ করা গ্রাজুয়েটদের উপহার সামগ্রী হিসেবে ব্যাগ, সমাবর্তনের গাউন (ফেরতযোগ্য), ক্যাপ, টাই, মগ, কলম, সুভ্যিনিয়র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে শনিবার (৩০ নভেম্বর)। সমাবর্তন আয়োজন কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ১৬০০ এর অধিক গ্রাজুয়েট নিবন্ধন করেছে।

সমার্বনে অংশগ্রহণের জন্য নিবন্ধনের বিষয়ে প্রচার উপ-কমিটির আহবায়ক ড. মোঃ হাবিবুর রহমান বলেন, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের প্রথম সমার্বতনে দল মত নিবিশেষে নিবন্ধনের মধ্যমে আংশগ্রহ করে উজ্জাপন করবে। নিবন্ধনের জন্য সকল ধরনের যোগ উপযোগি ব্যস্থা গ্রহণ করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর