যশোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর ধর্মতলা মোড় থেকে ০১ কেজি গাঁজাসহ মোঃসেলিম হোসেন(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার(২৭ শে নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর (আস্তানা)গ্রামের আব্দুর রহমানের ছেলে।

যশোর কোতোয়ালি মডেল থানার(ওসি)মোঃ মনিরুজ্জামান বার্তা বাজারকে জানান,পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোঃ আবুল হোসেনের নেতৃত্বে যশোর ধর্মতলা মোড় হইতে ০১ কেজি গাঁজাসহ উক্ত আসামিকে আটক করতে সক্ষম হয়।আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন আছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর