কালিগঞ্জে ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। তবে উদ্ধারকৃত ফেন্সিডিলের মালিক মাদক ব্যবসায়ী ও কুখ্যাত চোরাকারবারী আব্দুল খালেক সহ তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ফেন্সিডিল উদ্ধারের ঘটনাটি কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউপি’র খারহাট নামক স্থানে ঘটেছে।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ফেন্সিডিলের একটি বস্তা নিয়ে চোরাকারবারীরা আসছে এমন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারী আঃ খালেক সহ তার সহযোগীরা বস্তাভর্তি ফেন্সিডিল ফেলে দ্রুত ছটকে পড়ে।

এসময় খারহাট ওয়াপদা সংলগ্নে ভেঁড়ির উপরে বস্তা ভর্তি ১ শ ৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এঘটনায় ভাড়াশিমলা ইউপির কামদেপপুর এলাকার কুখ্যাত চোরাকারবারী আব্দুল খালেক সহ ২/৩ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। থানায় এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইমলাম জামি উপস্থিত ছিলেন এবং তিনি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান।

এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন ১৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় নিয়মিত মামলা দায়ের হচ্ছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর