রাবিতে ‘প্রত্যয়ী ৬৫’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম

অপরিচ্ছন্ন ক্যাম্পাস পরিষ্কার করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৬৫তম ব্যাচ ‘প্রত্যয়ী ৬৫’। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু করে টুকিটাকি, রবীন্দ্রনাথ একাডেমিক ভবন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবন, প্যারিস রোড হয়ে প্রসাশন ভবনের সামনে এসে কার্যক্রম শেষ করে।

পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোসতাক আহমেদ।

অধ্যাপক মোসতাক আহমেদ বলেন, ক্যাম্পাস যেহেতু আমাদের পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদেরই। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা এ ধরণের সামাজিক কাজগুলোর সাথে জড়িত থাকুক।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ক্যাম্পাস আমাদের নিজের। আমাদের উচিৎ ক্যাম্পাসের সকল কল্যাণমূলোক কাজে অংশগ্রহণ করা। শুধু ক্যাম্পাস পরিষ্কার করলেই হবে না, পাশাপাশি আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন থাকতে হবে যাতে ক্যাম্পাস কখনও অপরিষ্কার না হয়। তাহলে ক্যাম্পাস পরিষ্কারের প্রয়োজন হবে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৫তম ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রত্যয়ী’। সংগঠনটির সূচনা থেকেই এর উদ্যোগে বিভিন্ন সময় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিশুদের জন্য বিভিন্ন খেলাধূলা আয়োজন করে আসছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর