যশোর বেনাপোল লোকাল বাস স্ট্যান্ড থেকে ৬৫ হাজার ৪শত আমেরিকান ডলারসহ সজীব (২৮)নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।বুধবার(২৭শে নভেম্বর) বিকালে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী সজীব (২৮) হলেন,শরীয়তপুর নড়িয়া উপজেলার নড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদেরর ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান এনে এক পাচারকারী বেনাপোল লোকাল বাসস্টান্ডে অপেক্ষা করছে।পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।এসময় তার শরীর তল্লাশী করে ৬৫ হাজার ৪শত আমেরিকান ডলার পাওয়া যায়।যার বাংলাদেশি টাকায় বাজার মুল্য প্রায় ৬০ লাখ টাকা।আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস