৭৩ টি গাছের রোপনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রখল্পের অধীনে ও উপ-উপাচার্য আনন্দ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বদ্ধভূমি সংলগ্ন খোলা জায়গায় ৭৩ টি গাছ রোপন করা হয়েছে। যার মধ্যে অধিকাংশ মেহগনি গাছ৷ এছাড়া রয়েছে কাঠাল, ডুমুর, কামরাঙা, কৃষ্ণচূড়া গাছ।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় প্রেস সংলগ্ন একটি ঔষধি গাছের বাগা করা হয়েছে৷ যেখানে রয়েছে আমলকি, বয়রা, হরতকি, বেল, জলপাই গাছ।
একই প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের পাশে শিমুল, ও পলাশ গাছের আরেকটি বাগান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা বলেন, দেশের সার্বিক উন্নয়নে বঙ্গকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা অনস্বীকার্য। তার প্রতি শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে ৷ এই প্রকল্পের অধীনে থাকা বাগানের গাছগুলো বড় হলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্যে নতুন মাত্রা আসবে৷
বার্তবাজার/ডব্লিওএস