অল্পের জন্য সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি সালাহউদ্দিন সালমান। আজ বুধবার সকাল ৯ টা পনেরো মিনিটে ঢাকা মাওয়া মহাসড়ক হয়ে মটর সাইকেলে সিরাজদিখান উপজেলা যাওয়ার সময় কুচিয়ামোড়া ফ্লাইওভারের উপরে ট্রাক ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়ে এ ঘটনা ঘটে। তবে সৌভাগ্যক্রমে কোনো রকম অঘটন ছাড়াই প্রাণে রক্ষা পান সালাহউদ্দিন সালমান।
ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক সালমান জানান, বুধবার সকালে সিরাজদিখান উপজেলায় সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার সময় ধলেশ্বরী প্রথম ও দ্বিতীয় ব্রিজ পার হয়ে কুচিয়ামোড়া ফ্লাই ওভারে উঠতেই হঠাৎ করে নিমতলা থেকে একটি মাহেন্দ্রা কোন প্রকার সিগন্যাল অথবা ইশারা না দিয়ে বাম দিক থেকে সরাসরি ডানদিকের কুচিয়ামোড়া কলেজ গেটে হনহন করে নামতে গেলেই অল্পের জন্য আমি সহ আমার মটরসাইকেল কোনমতে বেঁচে গেলেও আমার থেকে মাত্র ১০ হাত দূরে থাকা ট্রাকের রক্ষা হয়নি।এতে করে মাহেন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ট্রর্যাকটারের সামন দুমড়ে মুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে মানুষের কোন ক্ষতি হয়নি।
ঢাকা মাওয়া মহাসড়কে মেহেন্দ্রা চলাচল একে বারে নিষিদ্ধ করা হয়েছে বহু আগে থেকেই। কিন্ত হাঁসারা হাইয়ে থানার সাথে যোগসাজশ করে মোটা অংকের মাসিক মাসোয়ারা দিয়ে এই রুটে মাহেন্দ্রা অহর্নিশ চালিয়ে যাচ্ছে মালিক পক্ষ।এ ব্যাপারে উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ আলোচনা হলেও কোন মীমাংসা করতে পারেনি সংশ্লিষ্ট কর্তাপক্ষ বরং মাসে মাসে মাহেন্দ্রার কারণে দুর্ঘটনা বেড়েছে ব্যস্ততম এই মাওয়া মহাসড়কে। ঢাকা মাওয়া মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ রুটে এখনো কেনও মাহেন্দ্রা চলাচল করে এবং আজকের দুর্ঘটনা সম্পর্কে জানতে চাইলে হাঁসারা হাইয়ে থানার ওসি আব্দুল বাসেদ জানান, মাহেন্দ্রা এই রুটে চলাচল করা নিষেধ তারপর ও চলে, তবে আজকের এই ঘটনার ব্যাপারে তিনি কিছুই জানেনা।
বার্তাবাজার/ডব্লিওএস