ভূঞাপুরে জলবায়ু জনসচেতনতা সৃষ্টিতে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

“জলবাযু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টায় সবুজ আন্দোলন ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে ” গোবিন্দাসী ক্যাডেট স্কুল” মাঠ প্রাঙ্গণে “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “গোবিন্দাসী ক্যাডেট স্কুল” এর পরিচালক কোরবান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক চৌধুরী।

সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্ব পুর্ন আলোচনা করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের পরিচালক আলহাজ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা, গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফিজুর রহমান তালুকদার বাবলু, গোবিন্দাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ। গোবিন্দাসী ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল, শহিদুল ইসলাম,সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মোকলেছুর রহমান শাহ হাবিব, সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, সবুজ আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন,সবুজ আন্দোলন ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির, টাঙ্গাইল সিটি ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আতোয়ার রহমান, সাপ্তাহিক ইমতেজা এর সহ সম্পাদক মো. আব্দুস সবুর , সবুজ আন্দোলন ঘাটাইল উপজেলার সভাপতি এস কে সরকার, গোবিন্দাসী ক্যাডেট স্কুলের আরেক পরিচালক জাহিদুল ইসলাম, সাংবাদিক খায়রুল খন্দকার, সাংবাদিক আপন আর্য্য, অত্র স্কুলের শিক্ষক – শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রী ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোবিন্দাসী ক্যাডেট স্কুলের অধ্যক্ষ হারুন অর রশিদ ।অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন গোবিন্দাসী ক্যাডেট স্কুল।অনুষ্ঠানের শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয় ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর